বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ এ ০১:৫৭ PM

ইতিহাস ও কার্যাবলি

কন্টেন্ট: পাতা

ইতিহাস

খাদ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিটি বিভাগে ১টি করে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় অবস্থিত। তম্মধ্যে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল কার্যালয় একটি। কীর্তনখোলা নদীর তীরে ঈদগাহ মাঠের বিপরীতে বরিশাল ক্লাব রোডে খাদ্য বিভাগের নিজস্ব ভবনে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় স্থাপিত। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশালের অধীন ০৬টি জেলা বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনা এবং ৪১ টি উপজেলা রয়েছে। বিভাগের ০৬টি জেলার খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সকল কার্যক্রম নিবীড় পর্যাবেক্ষণ তত্ত্বাবধানসহ স্বল্প ও সীমিত আয়ের জনসাধারণের খাদ্য সহায়তা প্রদানকল্পে উর্ধ্বতন দপ্তর/কার্যালয় হতে প্রাপ্ত বিভিন্ন প্রকার নির্দেশনাসমূহ জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করাই এ কার্যালয়ের লক্ষ্য। বরিশাল বিভাগের খাদ্যশস্য সংরক্ষণের জন্য ১টি সাইলো, ১টি সিএসডি, ৪৬টি এলএসডি আছে। যার সর্বমোট কার্যকর ধারণক্ষমতা- ১,৩৫,২৫০ মে.টন।


খাদ্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন একমাত্র সংস্থা। ঔপনিবেশিক আমলে ১৯৪৩ সালে বাংলার দুর্ভিক্ষ মোকাবিলা করার জন্য তৎকালীন প্রাদেশিক সরকার Bengal Rationing Order/1943 জারি করে এবং Bengal Civil Supplies Dept. প্রতিষ্ঠা করে। ১৯৫৫ সাল হতে ১৯৫৬ সালে পর্যায়ক্রমে সিভিল সার্ভিস বিভাগ অবলুপ্ত করা হয়। অবলুপ্তির কুফল হিসেবে খাদ্য দ্রব্যের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায় এবং দেশে বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে ১৯৫৬ সালে তৎকালীন সরকার কর্তৃক তড়িঘড়ি করে বেসরকারি সরবরাহ বিভাগের অবয়বে খাদ্য বিভাগ পুনঃপ্রতিষ্ঠা করা হয়। ১৯৫৭ সালে খাদ্য বিভাগকে একটি স্থায়ী বিভাগে রূপান্তর করা হয়। স্বাধীনতা অর্জনের পর Food and Civil Supplies Ministry এর অধীনে পূর্বের প্রাতিষ্ঠানিক কাঠামোসহ ‘খাদ্য ও বেসামরিক সরবরাহ বিভাগ’ নামে পাঁচটি পরিদপ্তরের সমন্বয়ে খাদ্য বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে পরিদপ্তরসমূহের সমন্বয়ে নতুনভাবে খাদ্য অধিদপ্তর (Directorate General of Food) নামে পুনর্গঠন ও পুনর্বিন্যাসপূর্বক বর্তমান প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করা হয়। যেহেতু অতীতে দেশের বিভিন্ন এলাকায় খাদ্য ঘাটতি ছিল; সেহেতু খাদ্য অধিদপ্তর বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগের একটিতে পরিণত হয়। বর্তমানে দেশের আপৎকালীন মজুত গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য অধিদপ্তর বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন